আরিফ শেখ, তারাগঞ্জ ।। রংপুরের তারাগঞ্জে জুয়া খেলতে বাধা দেয়ায় গ্রামপুলিশকে পিটিয়ে জখম করেছে সংঘবদ্ধ জুয়াড়ীরা । গত শুক্রবার সন্ধ্যায় সয়ার ইউনিয়নের কাংলাচড়া গ্রামের এ ঘটনায় দুই জুয়াড়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের কাংলাচড়া গ্রামের তোসাদ্দেক, লুৎফর রহমান, আঃ লতিফ সহ কয়েকজনের নেতৃত্বে ওই গ্রামের একটি বাঁশবাগানে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে গ্রামপুলিশ শরীফুল ইসলাম(৩০) ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলায় বাধা দিতে গেলে জুয়াড়ীরা তাকে পিটিয়ে আহত করে। এখবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় তোসাদ্দেক (৪০) ও লুৎফরকে (৩২) আটক করলেও বাকীরা পালিয়ে যায়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী জানান, আহত গ্রামপুলিশকে উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।