তারাগঞ্জ প্রতিনিধি।। তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তাতীপাড়ার ৮টি নরসুন্দর পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী। তিনি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম দেয়া ওইসব ত্রাণ সামগ্রী আজ শনিবার তাদের হাতে তুলে দেন।
ত্রান পেয়ে হেমন্তশীল (৫২) খুশিতে আত্বহারা হয়ে জানান, আমরা এই করনার সময়ে খাবারের অভাবে করুন দিনাতিপাত করছিলাম। এমন অভাবের সময় পুলিশ সুপার আমাদের খোঁজ নিয়েছেন এজন্য আমরা খুবই খুশী।
ওসি জিন্নাত আলী বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’