• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই করা যাবে না : শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ এপ্রিল ।। করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ করা যাবে না বলে কারখানা মালিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই শিল্প পুলিশ প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে।

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসির ৬৪তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হকের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি হাতেম আলী, এমপ্লয়ার্স ফেডারেশন এর সভাপতি কামরান টি রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ