• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

চিলমারী প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। ধান কাটার সময় হলেও উপজেলার শমছপাড় নালার পাড় ও ফকিরের কুটি গ্রামের কৃষক কাছুয়া, কাজিম মিয়া অর্থ ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না। চলমান করোনার থাবার বেশ চিন্তিত ছিলেন তারা। খবর পেয়ে হাজির হন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং কর্মসূচি অংশ হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর পলিটেকনিক ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিজানের নেতৃত্বে চিলমারী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ২ জন কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। কৃষক কাছুয়া রহমান বলেন খুব চিন্তায় ছিলাম যা আবহাওয়া ধান ঘরে নিতে পারবো কি না অবশেষে ছাত্রলীগের ছেলেরা বিনা খরচে ধান কেটে বাড়িতে পৌঁছে দিল। ছাত্রলীগের নেতাকর্মীরা জানান তাদের এই ধান কেটে দেয়ার কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ