খুলনা, ২৬ এপ্রিল ।। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনা বিভাগে ৭৫ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন।
রবিবার (২৬ এপ্রিল) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
রাশিদা সুলতানা জানান, নতুন ২৬ জনের মধ্যে যশোরে ১৫ জন, মাগুরায় একজন, নড়াইলে তিন জন ও ঝিনাইদহে সাত জন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৮৯ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।তা
মধ্যে ৪৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আরো ৫৫৮ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে তিন জনকে।
এছাড়া বিভাগে এ পর্যন্ত ২৪ হাজার ৪২৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৪৪৫ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। ১৯ হাজার ১০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেয়া হয়েছে ১৬৩ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩৮ জনকে।