• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়েছে পুস্তক প্রকাশক সমিতি

সিসি ডেস্ক, ২৭ এপ্রিল ।। করোনাভাইরাসের ক্রান্তিকালে দেশের সমগ্র পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের প্রায় দুই লাখ পরিবারের জন্য অনুদান প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সমিতির রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ এপ্রিল রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটি স্তরে অনুদান প্রণোদনার কথা বলা হয়েছে। স্বল্পমেয়াদী অনুদান হিসেবে ১০০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান, মধ্যমেয়াদী প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি প্রণোদনা প্যাকেজ থেকে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বঙ্গবন্ধু লাইব্রেরি, পাঠাগার বা লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বই ক্রয়ের নিমিত্তে আরও ৫০০ কোটি টাকার বই ক্রয়ের একটি প্রস্তাবনা দেয়া হয়।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন এবং রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে প্রধানমন্ত্রীকে একজন লেখক, বইপ্রেমী, গ্রন্থানুরাগী হিসেবে চিহ্নিত করে এবং প্রকাশকদের অভিভাবক উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ