হাকিমপুর (দিনাজপুর), ২৭ এপ্রিল ।। দিনাজপুর হিলি-হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন ব্যক্তিগত উদ্যোগে পাড়ায় মহল্লায় দরিদ্র্র ও অসহায় দুস্থ স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী পরিবারের মাঝে ডিম বিতরণ করলেন।
রোববার বিকেলে অসহায় দুস্থ ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ৩৬শ পরিবারের মধ্যে ১০ পিস করে ডিম ৩৬শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, পৌর সভাপতি তারিকুল সরকার উপস্থিত ছিলেন।
উপজেলার চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন বলেন, দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিকের পরামর্শে আমিষের চাহিদা মেটাতে ৩৬শ পরিবারের বাড়ি বাড়ি ডিম পৌঁছানো হয়। তিনি দেশের এই ক্লান্তিলগ্নে বিত্তবান ধনী ব্যক্তিদের অসহায় পরিবারগুলো পাশে থাকার আহ্বান জানান।