• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে শাহ কলন্দ ব্রীজটি বিধ্বস্ত

নীলফামারী, ২৭ এপ্রিল ।। গত তিন দিনের বৃষ্টিতে নীলফামারীর ডোমার উপজেলার শাহকলন্দর নদীর উপর নির্মিত শাহকলন্দর ব্রীজটি বিধ্বস্ত হয়ে পড়েছে। লাল পতাকা টাঙিয়ে চলাচলের নিষেধাজ্ঞা ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। এতে ফার্মের হাট হতে সোনরায় ও সোনারায় হতে ফার্মের হাট চলাচলকারী প্রায় ১০ হাজার মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। তবে পায়ে হেঁটে ঝুকি নিয়ে কিছু মানুষ চলাচল করছে।
এলাকাবাসী সাজ্জাদ চৌধুরী জয়, আহসান হাবিব লাব্বু জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে শাহ কলন্দর ব্রীজটি বিধ্বস্ত হয়ে পড়েছে। যে কোন সময় ব্রীজটি নদীতে বিলীন হয়ে যাবে। এতে আমরা এলাকাবাসী অতিরিক্ত ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করছি। তারা জানান, ফার্মের হাট, বসুনিয়া, চওড়া, কলন্দর পাড়া, ধনীপাড়াসহ প্রায় ১২টি গ্রামের ১০ হাজার মানুষ এ ব্রীজ দিয়ে চলাচল করতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বৃষ্টির কারণে ব্রীজটির কিছু অংশ বিধ্বস্ত হয়েছে। যানবাহন চলাচলে নিষেধজ্ঞা ঘোষনা করা হয়েছে। তবে পায়ে হেঁটে চলাচল করা যাবে। তিনি জানান, উপজেলা প্রোকৌশলী ব্রীজটি দেখে জানায়, ব্রীজটি মেরামত করার মতো অবস্থায় নাই। নতুন করে আবার তৈরী করতে হবে। ব্রীজটি নতুন করে দ্রুত তৈরী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ