• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইফতার বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো

ঢাকা, ২৭ এপ্রিল ।। রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।

নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।

এদিকে ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ