• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তারাগঞ্জে ছেলের আঘাতে আহত মায়ের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। রাস্তার উপর গাছ কাটাকে কেন্দ্র করে ছেলে কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে মাকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুত্র নুরুজ্জামাল (৩০) ও তছলিমা (২৫) নামে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে তারাগঞ্জ পুলিশ। এটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজির হাট কলেজপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই এলাকার বাড়ির পাশে রাস্তার গাছ কাটছিলেন নুরুজ্জামাল। সেই সময় তার মা বাধা দেন গাছ কাটতে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামাল তার বাবার বাড়িতে প্রবেশ করে মায়ের শরীরে এলোপাথাড়ি মারপিঠ করে ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে আসবাবপত্র ভাংচুর করে টাকা পয়সা ও জমির কাগজ নিয়ে যায়। ওই সময় গুরুতর আহত অবস্থায় নুর-বানু বেগম (৫০)কে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার স্বজনেরা। এক দিন পর নুর বানুর শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করা হয়। আজ সোমবার সকালে রমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ