• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজ ২৮ এপ্রিল সংসদ টিভিতে যেসব ক্লাস

সিসি ডেস্ক, ২৮ এপ্রিল ।। দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু ১০টা ৪০ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস এবং ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস প্রচার করা হচ্ছে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস এবং বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত দাখিল পর্যায়ের ৬ষ্ঠ ১০ম শ্রেণির আরবি বিষয়ের ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে।

সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু ১০টা ৪০ মিনিট পর্যন্ত  প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এ ছয় শ্রেণির তিনটি ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত থেকে ৩য় শ্রেণির ইংরেজি ক্লাস প্রচার করা হবে।

১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত ৪র্থ শ্রেণির গণিত ক্লাস পুনঃপ্রচার ও ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৫ম শ্রেণির বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

সকাল ১০টা ৪৫মিনিট থেকে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হবে। ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ইংরেজি ও বাংলা ক্লাস প্রচার করা হবে।

১১টা ২৫ মিনিট থেকে ১২টা ৫মিনিট পর্যন্ত সপ্তম গনিত ও ইংরেজি ক্লাস প্রচার করা হবে।

১২টা ৫মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির বাংলা ও বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত নবম শ্রেণির গণিত ও জীববিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

১টা ২৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ভুগোল ও পরিবেশ এবং অর্থনীতি ক্লাস প্রচার করা হবে।

টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তাণ্ডব শেষে স্কুল খুললে শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ