• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুর থেকে ট্রাকে লুকিয়ে আসা শিশুসহ ৫ জন সৈয়দপুরে আটক

সিসি নিউজ, ২৯ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাকে করে গাজীপুর থেকে আসা এক শিশুসহ ৫ মহিলা যাত্রীকে আটক করেছে পুলিশ। ২৯ এপ্রিল বুধবার সকাল ৮টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী নামক স্থানে পুলিশের চেকপোস্ট এ তল্লাশি চলাকালে বাসা বাড়ির অন্যান্য মালামালের সাথে অভিনব কায়দায় চটের বস্তায় প্যাচানো ও দড়ি দিয়ে বাধা অবস্থায় পাওয়া যায় ৫ জন যাত্রীকে।

এরা হলো- আমীর হোসেনের স্ত্রী রুজিনা বেগম (২৩), মেয়ে আসমা (৭), কফিল উদ্দিনের ছেলে হাবিবুর (১৯), হাবিবুরের স্ত্রী মিনা (১৮) ও হাসেম ইসলামের মেয়ে শিরিনাা (১৫)। এদের সবার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায়। তারা সবাই গাজীপুর থেকে ট্রাকযোগে দেবীগঞ্জ যাচ্ছিল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, আটককৃতদের পুলিশী হেফাজতে পঞ্চগড় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের পরীক্ষা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ