• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার হাসিনা-মোদির

সিসি ডেস্ক, ২৯ এপ্রিল ।। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারতের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন বলে জানানো হয়। পরিস্থিতি মোকাবেলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানানো হয়।

বাংলাদেশের এই প্রেস বিজ্ঞপ্তির পর টুইট বার্তায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। ওই টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবেলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৭৩৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার আট জনের। আর বাংলাদেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এছাড়া করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ