• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাল থেকে তিন রুটে চলবে লাগেজভ্যান ট্রেন

সিসি ডেস্ক, ৩০ এপ্রিল ।। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে দেশের তিনটি রুটে বাংলাদেশ রেলওয়ের লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনে কোনও সিট থাকে না, ভেতরে পণ্য পরিবহন করা যায়। এই তিনটি রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও য‌শোর-ঢাকা-য‌শোর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তিনটি রুটের মধ্যে যশোর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-চট্টগাম রুটে দৈনিক লাগেজভ্যান ট্রেন চলাচল করবে।

শরিফুল আলম জানান, এই লাগেজভ্যান ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় বিকাল ৪টায় পৌঁছাবে, আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। একইভাবে ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। প্রতিদিন এই রুটের গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।

জানা গেছে, কৃষক ও ব্যবসায়ীদের চাহিদা অনুপাতে ট্রেনের সংখ্যা ও কোচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এই ধরনের ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ