এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে একটু জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে দিনাজপুরের খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধ ৭১’এর আয়োজনে ২৭ জন প্রান্তিক কৃষকের মাঝে ১১প্রকার শাক-সবজি বীজ বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধ ৭১’এর সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো:আফজাল হোসেন।
ইউএনও মাহবুব জানায়,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে। এটি বাস্তবায়নের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে উপজেলার সকল পতিত জমি সংস্কার করে চাষাবাদের জন্য প্রাথমিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধ ৭১’এর সহায়তায় ২৭ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হল।আমরা সকলে যদি এই উদ্যোগের বিস্তৃতি ঘটিয়ে ছোট ছোট সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি তাহলে খাদ্য সংকট এড়ানো সম্ভব।