• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জুতার দোকানে মিললো ২০০টি গোখরা সাপ

লালমনিরহাট, ৩০ এপ্রিল ।। লালমনিরহাটে  জুতার দোকান পরিষ্কার করতে গিয়ে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে জুতার বক্স থেকে বেরিয়ে আসা সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারের রেলগেট এলাকায় সাফল্য সু-স্টোরে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক বাদশা মিয়া জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দোকান পরিষ্কার করতে যাই। এ সময় দোকানের ভেতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই। পরে একে একে জুতার বক্সগুলো খুললে সাপের বাচ্চা বের হতে শুরু করে। এ সময় উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা লাঠি দিয়ে প্রায় ২০০টি গোখরা সাপের বাচ্চা মেরে ফেলেন।

বড়খাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরো সাপ থাকতে পারে। তাই দোকানের মালিক বাদশাকে সব কিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ