জয়পুরহাট প্রতিনিধি, ৩০ এপ্রিল ।। করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় গরিব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জয়পুরহাট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা । বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দ্রী গ্রামের গরিব কৃষক পলিন ফকিরের দুই বিঘা জমির ধান কেটে দেন তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেন। পরে সে ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। এতে খুশি হয়েছেন কৃষক পলিন ফকির।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, ‘করোনায় জয়পুরহাট জেলায় শ্রমিক সস্কট দেখা দেওয়ায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে জেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সঙ্কট, সেখানেই ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। আজ থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে।