• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উলিপুরে অগ্নিকান্ড বাড়ি ভষ্মিভুত: ৭টি গরু পুড়ে ছাই

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুরে ৩টি পরিবারের ৫টি ঘর সম্পুর্ণরুপে পুড়ে ভষ্মিভুত হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা ৭টি গুরুও আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর কল্যাণপাড়া গ্রামের শহিদুল ইসলামের ঘরে আগুণের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী রফিকুল ও হাছেন আলীর ঘরেও ছড়িয়ে পড়ে এবং নিমিষেই ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরের ভিতর থাকা ২ লাখ টাকা, আসবাবপত্রসহ ৭টি গরু পুড়ে মারা যায়।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের শটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে।
দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আগুনে সব কিছু পুড়ে ৩টি পরিবার একেবারেই নি:স্ব হয়ে পড়েছে। তাদের ১ পরিবারের জমি বন্ধক নেয়া ২ লাখ টাকা পুড়ে গেছে। ৩ পরিবারের ৭টি গরু পুড়ে মৃত্যু হয়েছে। ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ আলী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ