• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা

জয়পুরহাট প্রতিনিধি, ০৮ মে ।। করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন। নিয়মিত অনুদানের অংশ হিসেবে তিনি আজ দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে আরো ৫০০ দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

চাল, ডাল, আটা, আলু, তেল, সবজি, পেয়াজসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করা হয়। এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল আহমেদ, প্রচার সম্পাদক উজ্জল সরকার, উপ দপ্তর সম্পাদক মনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

রাসেল দেওয়ান মিলন বলেন, ‘করোনা প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষগুলো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এইসব মানুষদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এ কারণেই পৌর এলাকার অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া বেকার হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ