• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুর জাপা নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টিও প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় হলদীবাড়ি রেলগেট সংলগ্ন মোড়ে পলাশবাড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পার্টির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল ৪ কেজি, আলু ১ কেজিসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দু রহিম, ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।
কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনায় দেশব্যাপি লক ডাউন শুরু থেকে এলাকার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছেন বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ