• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘুমন্ত মা-মেয়ের প্রাণ কেড়ে নিল বালু বোঝাই ট্রাক

বগুড়া, ০৯ মে ।। বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে বালু বোঝাই ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরে দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পরে, এতে ট্রাকের চাপা ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ