• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বাড়ি ফিরলেন চার করোনা জয়ী

জয়পুরহাট প্রতিনিধি, ১০ মে ।। জয়পুরহাটে প্রথম করোনা শনাক্ত হওয়া চারজন সুস্থ্য হয়ে আজ দুপুর একটায় বাড়ি ফিরে গেছেন। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টার থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাদের বিদায় জানানো হয়।

করোনা জয়ীরা হলেন- কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের ওবায়দুল হোসেন ও মোখলেছার রহমান এবং পাঁচবিবি উপজেলার আরিফ হোসেন ও পূর্ব কড়িয়া গ্রামের হেলাল উদ্দিন।

করোনা আইসোলেশনটির প্রতিষ্ঠাতা জাতীয় সংসদদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা জয়ীদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের স্ব-স্ব বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময জেলা সিভিল সার্জন ডা: সেলিম মিঞা ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: তুলশী দাস, ডা: আশিক আহম্মেদ জেবাল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দ্দারসহ অন্যরা।

জয়পুরহাট সিভিল সার্জন জানান, মধ্য এপ্রিলে জয়পুরহাটে প্রথম ওই চারজন করোনা আক্রান্ত হন। পরে তাদের আইসোলেশন সেন্টারে চিকিৎসার পর প্রত্যেকের দু’দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। এরপর তারা পূর্ণ সুস্থ্য হওয়ায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র পাওয়া করোনা জয়ীরা বলেন, প্রথমে করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর তারা খুব ভয় পেয়েছিলেন। তখন আশঙ্কা ছিল যে তারা হয় তো আর বাঁচবেন না। কিন্তু গত ২৩ দিন আইসোলেশন সেন্টারে অবস্থান করে সময়মত চিকিৎসা সেবা পেয়ে তারা পূর্ণ সুস্থতা বোধ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ