খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের খানসামায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বরত বিভিন্ন পেশার সদস্যদের মাঝে ২৩৫ পিস উন্নত মানের কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১মে) সকালে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ব্যক্তিগত সুরক্ষার জন্য উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ,থানা পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, সোনালী ব্যাংক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং চাউল কল মালিক সমিতির সদস্যদের মাঝে উন্নত মানের কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ:ওয়াহেদ,উপজেলা বিএনপির সদস্য আজিজার শাহ,মোহাম্মদ আলী সরকার,আবু বক্কর চৌধুরী,মহসীন আলী,জাহিদ হোসেন,ইয়াছিন আলী সহ আরো অনেকে।