পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্বচ্ছল ও দরিদ্র প্রায় ১৫ শ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। পীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল এর পক্ষ থেকে ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার লালদিঘী ইউনিয়নের বিভিন্ন ওয়াডের লোকজনদের মাঝে বর্নিত ইউনিয়ন পরিষদ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। লালদিঘী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাষ্টারের সহযোগীতায় তিনি ওই খাদ্য সামগ্রী বিতরন করেছেন। জাহিদুল ইসলাম রুবেল প্রতিষ্ঠিত ঠিকাদার এবং রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পীরগঞ্জ পৌরসভার কয়েকটি স্থানে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১ হাজার ৫’শ পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরন করেন। তিনি জানান, যে সকল কর্মহীন ও দরিদ্র ব্যক্তি সরকারের দেয়া ত্রান এখন পর্যন্ত পায়নি ওই সকল ব্যক্তির মাঝে তিনি ত্রান বিতরন অব্যাহত রাখবেন ।