• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় শপিংমল বন্ধে জেলা প্রশাসনের সিদ্ধান্ত

জয়পুরহাট প্রতিনিধি, ১৪ মে ।। জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় জেলার সকল শপিংমল,মার্কেট ও বিপনী বিতান বন্ধে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবন্দের সাথে জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরী সভায় বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবীর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, বিভিন্ন ব্যাবসায়ীক সংগঠনের নেতৃবর্গসহ জেলা ও পুলিশ প্রশানের নেতৃবৃন্দ।

বক্তারা জানান, জেলায় লক ডাউনের মধ্যেও মানবিক বিবেচনায় সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে আধা বেলা শপিংমল ও বিপনী বিতানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু সেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ক্রেতা-বিক্রেতারা উপচে পরা ভীরের মধ্যেই ঠেলাঠেলি করে বেচা কেনা করছেন যেমন খুশি তেমন করেই ।

অন্যদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এর ধারাবহিকাতায় মাত্র ৫টি উপজেলার ছোট্ট এ জেলায় এ পর্যন্ত
করোনা আক্রান্তের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। এ অবস্থা বিবেচনায় জেলা প্রশাসন এমন উদ্বেগের কথা জানালে উপস্থিত ব্যবসায়ীক নেতৃবৃন্দের সম্মতি ক্রমে আগামীকাল থেকে জেলার সকল শপিংমল,মার্কেট ও বিপনী বিতান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ