• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ‌্যমে কৃষক বাছাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় চলতি বোরো মৌসুমে স্বচ্ছতার মাধ্যমে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে উপজেলায় এবার ৬৭৫ জন কৃষক বাছাই করা হয়েছে।

বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে টনপ্রতি ২৬ হাজার টাকা মূল্যে সরকারি খাদ্যগুদামে জনপ্রতি এক টন করে ধান ক্রয় করবে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি বিভাগের তালিকাভুক্ত ৭২৭৬ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ৬৭৫ জন কৃষক সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেলেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো:আফজাল হোসেন ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ মোস্তফা,খানসামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এদিপ মাহমুদ ও পাকেরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র বসাক উপস্থিত ছিলেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রত্যেক কৃষক নিজে ধান দিবেন এবং নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে তার কার্ড বাতিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ