• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবির হলে ৩টি ককটেল বিস্ফোরণ

Uniসিসি ডেস্ক: রাজশাহী বিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের সামনে দুটি এবং শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টা ২০ মিনিটে ও সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলন সফল করতে শনিবার রাতে শাহ মখদুম হলের ভেতরে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করছিল। এক পর্যায়ে মিছিল নিয়ে তৃতীয় তলায় উঠার সময় হলের বাইরে কে বা কারা দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
আন্দোলনকারীদের একজন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা দাবি করেন, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আন্দোলনকে প্রতিহত করতেই এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।
উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ