• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
সোমবার (১৮ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফুলবাড়ী খাদ্য গুদামে সরাসরি লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছে ধান ক্রয়ের মাধ্যমে এই ধান,চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। এসময় খয়েরবাড়ী এলাকার কৃষক লাবলুর কাছ থেকে ১ টন ধান কেনা হয়। এ সময় ধান ক্রয়ের মূল্য বাবদ ব্যাংকের কাগজ কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা,ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান,চাউলকল মালিক সমিতির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুসহ ধান দিতে আসা অন্যন্য কৃষক।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানান, চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধনের মাধ্যমে এই উপজেলার দুটি খাদ্য গুদামে লটারির মাধ্যমে ২ হাজার ৬শ ৭৬জন কৃষকের কাছ থেকে ২হাজার ৬শ ৭৬ টন ধান কেনা হবে। এর মধ্যে উপজেলার ফুলবাড়ী খাদ্য গুদামে ৮শ ৫২জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৮৫২মেট্রিক মে.টন ধান ও মাদিলা হাট খাদ্য গুদামে ১৮শ ২৪ মে.টন ধান ও ৪হাজার ৫শ ৯৩ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ