• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সর্দারপাড়া বড় মসজিদের নির্মাাণ কাজের উদ্বোধন

সিসি নিউজ, ১৮ মে ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের সর্দারপাড়ায় সর্দারপাড়া বড় জামে মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার ওই দোতলা মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তির মাটি কেটে এর উদ্বোধন করেন এলাকার সমাজসেবক মো. মকবুল হোসেন।
এ সময় সর্দারপাড়া গ্রামের বাসিন্দা ও কৃতি সন্তান এবং সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত করা হয়।
মসজিদ সংশ্লিষ্ট সূত্র জানায়, খাতামধুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামে এক দশমিক ৫ একর জায়গায়জুড়ে সর্দারপাড়া মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। দ্বিতল মসজিদটির মোট আয়তন হচ্ছে তিন হাজার বর্গফুট। মসজিদের সঙ্গে থাকবে একটি এতিমখানাও। প্রথম অবস্থায় সর্দারপাড়া গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়। সর্দারপাড়া বড় মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ