কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঈদ উল ফিতরের উৎসব ভাতা পায়নি। ঈদের আগে শিক্ষকরা উৎসব ভাতা পাবেন কিনা তারও কোন নিশ্চয়তা দিতে পারেননি কর্তৃপক্ষ।ফলে ৬৩ জন প্রধান শিক্ষকসহ ৩৩৩জন সহকারী শিক্ষক হতাশ হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন প্রধান-শিক্ষক জানায়, সদ্য সরকারি শিক্ষকদের ৫০ লাখ টাকা উৎসব ভাতা দেয়া হয়েছে। কিন্তু সরকারি ৩৯৬জন শিক্ষকদের উৎসব ভাতার চাহিদা দেয়নি কর্তৃপক্ষ। দিলেও তা অনেক দেরিতে দেয়া হয়।
তবে শিক্ষকদের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা আক্তার বলেন চলিত মাসের ১০ও ১১তারিখে উৎসব ভাতার বরাদ্দ চেয়ে চাহিদা পাঠানো হয়েছে।বরাদ্দ পেলে ভাতা দেয়া হবে ।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্র্তা আব্দুল খালেক জানায় বরাদ্দ না পাওয়ায় উৎসব ভাতা দেয়া হয়নি।