• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুস্থ ৫শত পরিবারের পাশে আইএইচএফ ও মিউচুয়াল ট্রাস্ট ব‌্যাংক

সিসি নিউজ, ১৮ মে ।। নীলফামারীর সৈয়দপুরে ৫শত দুস্থ পরিবারের পাশে এক মাসের করে খাদ‌্য সামগ্রী সহায়তা দিলেন আইএইচএফ এবং মিউচুয়াল ট্রাস্ট ব‌্যাংক লিমিটেড। আজ সোমবার দুপুরে সৈয়দপুর সরকারী কারিগরী কলেজ মাঠে ওইসব দুস্থদের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরন করা হয়।

সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের প্রধানদের হাতে এক মাসের খাদ‌্য সামগ্রী তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম‌্যান সানজিদা বেগম লাকী, আইএইচএফ ফাউন্ডেশনের চেয়ারম‌্যান মো. আদনান হোসেন, প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা এ কে এম রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

খাদ‌্য সামগ্রীর মধ‌্যে ছিল চাউল ৩০ কেজি, আটা ১০ কেজি, ডাল ৫ কেজি, আলু ৫ কেজি, চিড়া ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি ও সাবান ৪টা। এসব খাদ‌্য সামগ্রী বিতরনে সার্বক্ষনিক তদারকির দায়িত্বে ছিলেন আইএইচএফ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম‌্যান শাহিদ আকতার, সেক্রেটারী শেখ নিজাম উদ্দিন, জয়েন সেক্রেটারী খালিদ আজম, ট্রেজার শাহিন হোসেন প্রমুখ।

আইএইচএফ কর্তৃক সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়াস্থ কাইটস একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও গোলাহাট প্রতিভা নামে একটি হ‌্যান্ডি ক্রাফটস নামে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠানের দুস্থ শিক্ষার্থীদের পরিবার ও দুস্থ প্রশিক্ষনার্থীদের মধ‌্যে খাদ‌্য সহায়তা প্রদান করেছে। এ ছাড়াও হঠাৎ বস্তিতে ৩শত এবং নতুন বাবুপাড়ায় ৪শত পরিবারের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরন করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন:

https://youtu.be/cFuzW3mZRM0


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ