• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬১৭, মৃত্যু ১৬

সিসি ডেস্ক, ২০ ।। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬১৭ জন। এ পর্যন্ত দেশে কভিড-১৯ মোট আক্রান্ত দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জন। চব্বিশ ঘণ্টায় ২১৪ জন নিয়ে মোট আরোগ্যের সংখ্যা ৫ হাজার ২০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.৪৭ শত বুধবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ। ৩ জন নারী। ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের তিনজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ১২ জনের, বাসায় চারজনের।

তিনি আরও বলেন, বয়সভিত্তিক বিশ্লেষণে ০-১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে চারজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় দেশের ৪৩টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৩৮টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২০৭টি নমুনা। তাতে সর্বোচ্চ রেকর্ড ১ হাজার ৬১৭ শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ