মাগুরা: মাগুরা সদর উপজেলার বিষ্ণপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লিয়াকত মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে বিষ্ণুপুর গ্রামের একটি ধানক্ষেতে নিহত লিয়াকতের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিয়াকত মোল্লার মৃতদেহটি উদ্ধার করে
শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা লিয়াকতকে কুপিয়ে হত্যা করে তার লাশ ধানেক্ষেতে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা ও শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত লিয়াকত বিষ্ণুপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।