সিসি নিউজ, ২৪ মে ।। সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মাঝে ১০০ পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল হস্তান্তরের সময় তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার ইমতিয়াজ আলীর পুত্র মাসুদ রানা ওরফে মাসুম (২৮) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর বালাপাড়ার মোহাম্মদ আলীর পুত্র আব্দুল মজিদ (২৬)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।