• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন মা

Hand Cupনওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদকাসক্ত পুত্র আব্দুল মান্নান বাবু নামের এক যুবককে পুলিশে দিলেন মা। সে সদরের দোয়ানীপাড়ার মৃতঃ জয়নাল আবেদীনের পুত্র। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, সদরের দোয়ানীপাড়ার বাসিন্দা আব্দুল মান্নান বাবু দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল। পারিবারিক ভাবে তাঁকে নিষেধ করে মাদকসেবন বন্ধ না করতে পারায় রোববার সকালে তাঁর মা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে এএসআই এমমাদুল হক সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে গাঁজা সেবন অবস্থায় আব্দুল মান্নান বাবু কে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ