• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ মে ।। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে ভারতে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে নরেন্দ্র মোদির দেশ। ভারতের থেকে এগিয়ে রয়েছে কেবল আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। কেবল গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ১৫৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। গত দু’মাস ধরে দেশটিতে চলছে লকডাউন। তবে কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। এরই মধ্যে আজ সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হতে চলেছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হবে ‌বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী।

সূত্র- এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ