• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু

মৌলভীবাজার, ২৬ মে ।। জেলার শ্রীমঙ্গলে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল পৌরশহরের কালীঘাট রোডের বাসায় তিনি মারা যান।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাদ বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। সোমবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শনিবার আব্দুল আহাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তার বাসা লকডাউন করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। এখন তার স্বজনদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফন করা হবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ