• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ মে ।। লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। নিহত বাকি ৪ জন আফ্রিকান।

এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আহতদের জিন্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দ্য লিবিয়া অবজারভারের এক পোস্টে বলা হয়েছে, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন। লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেইসবুক পেজেও এই খবর দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন একজন মানবপাচারকারীর পরিবারের সদস্য। এই ঘটনার জেরে ওই পাচারকারীর সহযোগী এবং আত্মীয়-স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালায়।

দেশটির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মেশেলি বলেছেন, আমরা এই ট্র্যাজেডির বিষয়টি অল্প সময় আগে শুনেছি। ঘটনাটি বিশদভাবে জেনে আহতদের সহায়তা প্রদানের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ