• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এসএসসিতে জিপিএ-৫ পেল ৫৫৭ জন

সিসি নিউজ, ৩১ মে ।। নীলফামারীর সৈয়দপুরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ২৮টির মধ্যে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ ৫ পেয়েছে ৫’শ ৫৭ জন পরীক্ষার্থী। এবারও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে নামীদামি স্বনামধন্য প্রতিষ্ঠান গুলো।
জানা যায়, সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ২৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯০ জন। ১১৯ জন জিপিএ৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৩৯১ জন। ৯৬ জন জিপিএ ৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সরকারি কারিগরি মহাবিদ্যালয়। প্রতিষ্ঠান থেকে ১১৭ জন পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই পাশ করেছে। আল-ফারুক একাডেমী থেকে ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৮৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪২ জন। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১১১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৩ জন। তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ জিপিএ ৫ পেয়েছে ১১ জন। পরীক্ষার্থী ২২৮ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৮৪ জন। সৈয়দপুর হাই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৮ জন। ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৩৪ জন। সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৭০ জন। বাঙ্গালীপুর স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬৩ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬২ জন। খালিশা বেলপুকুল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৭৭ জন। কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬২ জন। সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৮৯ জন। সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৫৫ জন। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৬০ জন। হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১২১ জন। এছাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ, সাতপাই উচ্চ বিদ্যালয়, কামারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ