• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল

সিসি ডেস্ক, ০২ জুন ।। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে আজ মঙ্গলবার যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রী স্বল্পতার কারণে সৈয়দপুরে ভাড়া কমানো হবে বলেও জানা গেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিমানের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, যাত্রী স্বল্পতার কারণে আজকের জন্য সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল যথরীতি সব ফ্লাইট চলবে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে বিমানের। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।

বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, নতুন ভাড়া হবে ২৫০০ টাকা, চট্টগ্রামে ও সিলেটের ভাড়া ৩১০০ টাকা ছিল। যা এখন ২৫০০ টাকা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ