• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ কৌশল ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক ।। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন পুলিশ দেশটির কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরে হত্যা করে। এরপর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে।

এ প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মন্তব্য করেছেন, দুই বছর আগে মার্কিন সরকার ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে ‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ কৌশল অবলম্বন করেছে।

কিন্তু ইরানিরা আত্মসমর্পন করেনি।এখন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরাও পরাজিত হবে না।

ওই বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে গতরাতে এক টুইটার বার্তায় এ কথা বলেন জারিফ।

জাওয়াদ জারিফ বলেন, ‘গলায় হাঁটু চেপে ধরার’ কৌশল নতুন কিছু নয়। মিথ্যা, প্রতারণা ও ডাকাতি করা তাদের (যুক্তরাষ্ট্র) অভ্যাস। তারা গত দুই বছর ধরে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছে এবং এর নাম দিয়েছে সর্বোচ্চ চাপ প্রয়োগ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বলেন, এই কৌশল ইরানি জনগণকে নতি স্বীকার করাতে পারেনি এবং আমেরিকার আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদেরও পরাজিত করতে পারবে না।

সূ্ত্র : পার্স টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ