• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কোদাল হাতে ইউপি চেয়ারম্যান রিমুন

ডোমার ( নীলফামারী) প্রতিনিধি।। এলাকার কিছু যুবককে সাথে নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার একটি রাস্তা চওড়া করার কাজে কোদাল হাতে নিজেই নেমে পড়লেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন। মঙ্গলবার ভোর হতে রাস্তা চওড়া করার চলে বিকাল সাড়ে চার টা পর্যন্ত।
স্বেচ্ছায় রাস্তা চওড়া করার কাজে অংশ নেয়া ঈশ্বর চন্দ্র রায় ও অনিল রায় বলেন, আমাদের বাড়ি যাওয়ার মাটির রাস্তাটি ছয় ফিটের। ওই রাস্তা দিয়ে শুধুমাত্র সাইকেল-মটরসাইকেল ও রিক্সা-ভ্যান ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারে না। আমরা ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তাটি চওড়া করার জন্য অনুরোধ করি। গত কয়েকদিন হতে আমাদের চেয়ারম্যান রিমুন ভাই বলে, এখন কোন বরাদ্ধ নাই। এলাকার সবাই যদি স্বেচ্ছায় কাজ করি, তবে কয়েক দিনের মধ্যে আমরা নিজেরাই রাস্তাটি চওড়া করতে পারবো। তারা আরো বলেন, আজ ভোর হতে বিকাল পর্যন্ত কাজ করেছি। আগামীকালও একই সময়ে কাজ করবো।
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, আমার ইউনিয়নের নদীয়া পাড়া এলাকার চলাচলের ওই রাস্তাটি একেবারেই চিকন। তাই এলাকার কিছু যুবককে সাথে নিয়ে রাস্তাটি চওড়া করার কাজে নেমে পড়ি। আমি হাতে কোদাল নিয়ে মাটি কাটা শুরু করলে, ওই এলাকার আরো অনেকে এসে স্বেচ্ছায় কাজে যোগ দেয়। আজ বিকালে কাজ শেষ করেছি। আশাকরি আগামী তিন দিনের মধ্যে পুরো এককিলোমিটার রাস্তার কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ