• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ‘সেইফ ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ‘সেইফ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু হয়েছে।
বুধবার দুপুরে শহরের বড়মাঠে বকুল গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন স্বপন উপস্থিত ছিলেন।
একই সময়ে ফলজ, বনজ ও ঔষধি এক’শ গাছের চারা বিতরণ করা হয় স্কুল শিক্ষার্থীদের মাঝে।
রাসেল আমিন স্বপন জানান, জেলা শহর এবং বিভিন্ন ইউনিয়নের সংগঠনের উদ্যোগে ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিতরণের উদ্যোগ রয়েছে।
মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী শহরকে সবুজায়ন করার পরিকল্পনা রয়েছে আমাদের। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপনও করা হয়েছে।
পৌরসভার সাথে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনও এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানাই তাদের। এরফলে কর্মসুচী সফল করণে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ