কুড়িগ্রাম, ০৫ জুন ।। কুড়িগ্রামে শুক্রবার পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন গৃহবধূর মৃত্যু ও একজন নৌকাযাত্রী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুরগ্রামের গৃহবধূ লাকী আক্তার বজ্রপাতে নিজ বাড়িতে মারা যান। বৃষ্টির সময় ঘরের বাইরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বালুরগ্রামের জমিয়ল মিয়ার স্ত্রী।
দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. ছামছুল হক মৌলভী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।