• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

সিসি ডেস্ক, ০৭ জুন ।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারের বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা শনিবার রাতে এ তথ্য জানান।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী বলেন, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। তবে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে তাকে সিএমএইচে নেয়া হচ্ছে।

সাদেক হোসেন চৌধুরী আরও বলেন, অসুস্থবোধ করলে গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকরা। শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, বান্দরবান জেলায় শনিবার ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা হলেন, জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এছাড়া হা‌ফেজ‌ঘোনার বা‌সিন্দা ও কৃষি ব্যাংকের ম্যানেজারসহ প‌রিবা‌রের ৩ জন। পার্বত্য জেলা পরিষদের মোতালেব নামের এক ১ কর্মচারী। রুমা উপজেলার জারজৌ সিয়াম খুমি (১৬), ভানলাল থালিয়ান বম ও ক্যায়িং প্রে ম্রো (৭) ও নাইক্ষ্যংছড়িতে ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ