• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফ্লাইটের ১৭ যাত্রীর করোনা পজিটিভ

সিসি ডেস্ক, ১৪ জুন ।। ঢাকা থেকে গুয়াংজুগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ যাত্রীর মধ্যে করোনা শনাক্ত হওয়ায় এই রুটে ফ্লাইট স্থগিত করেছে চীন সরকার। চীনের অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা আজ রবিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট ‘সার্কিট-ব্রেকার’ নির্দেশনা প্রকাশ করে। এতে বাংলাদেশ ও গুয়াংজু শহরের মধ্যে বিমান চলাচল চার সপ্তাহের জন্য স্থগিত করার কথা বলা হয়েছে।

চীনের বেসরকারি বিমান চলাচল প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করায় আগামী চার সপ্তাহ চীনের এই বিমান সংস্থা বাংলাদেশ-গুয়াংজু রুটে বিমান চলাচল করতে পারবে না।

নির্দেশনায় আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে গুয়াংঝু শহরে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭ জন যাত্রীর নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গত ৪ জুন চীন সরকারের জারিকৃত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নীতির আলোকে-আগামী ২২ জুন থেকে পরবর্তী চার সপ্তাহের জন্য চায়না সাউদার্ন এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

চীনে করোনার ঝুঁকি নিয়ন্ত্রণে চীনের নতুন বিধি অনুযায়ী, আন্তর্জাতিক এয়ারলাইনসের কোনো রুটের ফ্লাইটে যদি পাঁচজন যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়, তাহলে সেই রুটের ফ্লাইট এক সপ্তাহ স্থগিত থাকবে। এ ছাড়া যদি করোনা আক্রান্ত যাত্রীর সংখ্যা ১০ ছাড়িয়ে যায় তাহলে সেই বিমানসংস্থা চার সপ্তাহ ফ্লাইট বন্ধ রাখবে।

এদিকে এর আগে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া ও জাপান যাওয়া ব্যক্তিদের করোনা ধরা পড়ে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যাত্রীরা জাল নেগেটিভ সনদ নিয়ে যাত্রা করেছিলেন। কিন্তু তা এখনও প্রমাণ হয়নি। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। ধারণা করা হচ্ছে, টেস্টের সময় রিজাল্ট নেগেটিভই ছিল। কিন্তু পরে ওই যাত্রীরা করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়া অনেক সময় পরীক্ষার ফলাফলও ঠিক আসে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ