• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দিনাজপুর, ১৪ জুন ।। দিনাজপুরে একদিনে বিরল ও হাকিমপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিনয়নের ভান্ডারা সুইহারা গ্রাম ও সকাল ১০টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এই পৃথক ২টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জেলার বিরল উপজেলার ১০ নম্বর রানীপুর ইউনিয়নের কাজীপাড়ার গ্রামের মিজানুর রহমানের ৭ বছরের কন্যা মোমিতা আক্তার, একই ইউনিয়নের রানীপুকুর গ্রামের মতিয়ার রহমানের ৯ বছরের কন্যা সুলতানা ও হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের ৭ বছরের কন্যা হুমাইরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একই গ্রামের হুমায়ুন কবিরের ৪ বছরের কন্যা হিমু।

বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন জানান, ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের আব্দুল হাকিমের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মোমিতা আক্তার ও সুলতানা। পরে পুকুরের পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি করে ২ শিশুর মৃতদেহ উদ্ধার করে।

এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নাজমুস সাঈদ জানান, সকাল ১০টায় বাড়ির পাশে হিমু ও হুমাইরা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। বিষয়টি এলাকাবাসী দেখে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ