• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পৌর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

সিসি নিউজ, ১৪ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে পাইকারী কাঁচা বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের একটি অংশে আন্দোলনের প্রতিবাদে এবং স্থায়ীভাবে তা সরানোর দাবীতে সংবাদ সম্মেলন করেছে পৌর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতি।
রবিবার দুপুরে বাইপাস সড়ক সংলগ্ন মিস্ত্রীপাড়ায় গড়ে ওঠা ওই বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান লিটন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস মন্ডল। বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম সিদ্দিকসহ ওই সংবাদ সম্মেলনে সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মারুফ বিন কবির, সহ-সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ অন্যান্য ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের প্রভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের মৌখিক নির্দেশে শহর সংলগ্ন বাইপাস ঘেষা পূর্ব হতে পাইকারী ব্যবসার জন্য জন্য গড়ে ওঠা কাঁচা বাজারে নয়া বাজার থেকে কাঁচা পাইকারী বাজার স্থানান্তর করা হয়। কিন্তু লকডাউন শিথিল করার পর কিছু ব্যবসায়ী পুরাতন বাজারে ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত দাবী জানান। এরই মধ্যে পৌর কর্তৃপক্ষ মিস্ত্রীপাড়ায় গড়ে ওঠা ওই বাজারে স্থায়ী ভাবে স্থানান্তরের নোটিশ প্রদান করে। ওই নোটিশের প্রতিবাদে ব্যবসায়ীদের ওই একাংশ কাফনের কাপড় পড়ে পৌর কার্যালয় ঘেরাও করে। বাজার নিয়ে সৃষ্ট ব্যবসায়ীদের অনিয়মতান্ত্রিক ওই সব কর্মসূচীর প্রতিবাদ জানানো সংবাদ সম্মেলনে। ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে নয়া বাজারে অবস্থিত পাইকারী বাজারে ৪১ শতক জমিই ব্যক্তি মালিকানাধীন। সেখানে পৌরসভার রয়েছে মাত্র ১২ শতক জমি। অথচ মিস্ত্রীপাড়ার ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে ওই বাজার। এছাড়া ওই বাজারের কারণে শহরের প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া আরো জানানো হয়, হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ব্যক্তিগত সুবিধা আদায়ে এবং একটি মহলের অপতৎপরতায় ওই সকল অনিয়মতান্ত্রিক আন্দোলন করা হচ্ছে। বিভিন্ন সমস্যা বিবেচনা করে স্থায়ীভাবে বাইপাস সড়ক সংলগ্ন ওই জায়গায় স্থায়ীভাবে পাইকার বাজার সরানোর দাবী জানানো হয়। বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, যদি বাইপাস সংলগ্ন মিস্ত্রীপাড়ায় পাইকারী কাঁচা বাজার স্থায়ীভাবে সরানো না হয় তাহলে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নিয়ে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে। পাইকারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম বলেন, পৌর কর্তৃপক্ষ দাবি যদি না মানেন তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ