• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসে তালা

সিসি ডেস্ক, ১৮ জুন ।। টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড়ে কাতার এয়ারওয়েজের বাংলাদেশ কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার কাতার এয়ারওয়েজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কাতার এয়ারওয়েজ জানায়, গত ১৬ জুন বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এ জন্য তারা বিভিন্ন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করে। টিকিটের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ অফিসে (তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়) যাত্রীরা ভিড় করলে শারীরিক দূরত্ব মেনে টিকিট বিক্রি সম্ভব হয়নি, তাই গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে অফিস বন্ধ করা হলো।

এতে বলা হয়, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়ে টিকিট প্রত্যাশী প্রবাসীদের অতিরিক্ত চাপ ও করোনাকালীন শারীরিক নিরাপদ দূরত্ব মেনে না চলায় কার্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী শারীরিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে ২৫ শতাংশ আসন খালি থাকবে।’

বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের +৯৭৪ ৪০২২ ২২০০ নম্বর অথবা qrmedia@qatarairways.com.qa এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ