পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। বর্তমান সরকারের দেয়া বরাদ্দে পীরগঞ্জ উপজেলায় চলমান নানা প্রকল্পের মাধ্যমে জীবনমান উন্নয়নে ভুমিকা রেখেছে উপজেলা প্রশাসন। চলমান প্রকল্পের মধ্যে অনুতম হচ্ছে ড্রাইভিং ও আইসিটি প্রশিক্ষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত প্রকল্পের আওতায় বুধবার বিকেলে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনি ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কার্যক্রম । এদিন প্রশিক্ষণ গ্রহনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জন প্রশিক্ষনার্থীদের প্রতিজনকে ৮,৮৮২ টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত মুসলিম প্রশিক্ষনার্থীদের ৩৪ জনের প্রত্যেককে ৪,৪৪১ টাকা করে সর্বমোট ২,৫৭,৫৭৮ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়েছে।
প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ. মমিন ও উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল প্রশিক্ষনার্থীদের হাতে এ ভাতার টাকার তুলে দেন এবং প্রশিক্ষনার্থীদের জীবনের সাফল্য কামানা শেষে প্রশিক্ষণের সম্পাপ্তি ঘোষণা করেন।